আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

৩৯ গণমাধ্যমকর্মী করোনায় আক্রান্ত

এপ্রিল ৩০, ২০২০,৯:২৩ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরেকজন সাংবাদিক। নতুন করে আক্রান্ত এ সাংবাদিক একটি জাতীয় দৈনিকের রিপোর্টার। কয়েক দিন ধরেই করোনা উপসর্গ নিয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) বার বার ফোন দিলেও প্রাথমিকভাবে তেমন সাড়া পাওয়া যায়নি। পরে চাপেরমুখে ওই সাংবাদিকদের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা নেয়ার দুদিন পর বুধবার রাতে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নম্বর থেকে রোগীকে এসএমএস করে করোনা পজিটিভ বলে জানানো হয়।

এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জন গণমাধ্যমকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন মঙ্গলবার রাতে মারা গেছেন। করোনায় আক্রান্তদের মধ্যে ৮ জন সাংবাদিক ইতিমধ্যে সেরে উঠেছেন।

সেরে ওঠা সাংবাদিকরা হলেন- বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপারসন, যমুনা টিভির রিপোর্টার, দীপ্ত টিভির একজন, এটিএন নিউজের রিপোর্টার, যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি, একাত্তর টিভির গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশের খবরের রিপোর্টার ও দৈনিক সংগ্রামের একজন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভির সংবাদকর্মীরা। এ কারণে ওই অফিস লকডাউন করা হয়েছে। বন্ধ রয়েছে সংবাদ বিভাগ। বিশেষ ব্যবস্থায় অনুষ্ঠান সম্প্রচার চালাচ্ছে প্রতিষ্ঠানটি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain