আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সোহরাওয়ার্দী হাসপাতালের ৩০ চিকিৎসকসহ ৪৭ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

এপ্রিল ২৯, ২০২০,৭:৪৩ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গত কয়েক দিনে চিকিৎসক, নার্স, কর্মচারীসহ মোট ৪৭ জন করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছে আরো অনেকে। আজ বুধবার দুপুরে হাসপাতালটির পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া সংবাদমাধ্যমকে  এসব তথ্য জানান।

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘হাসপাতালের অবস্থা খুবই ভয়াবহ। জানি না পরিস্থিতি সামাল দেব কীভাবে।’

ডা. উত্তম কুমার বড়ুয়া আরো বলেন, ‘এখন পর্যন্ত মোট ৩০ জন চিকিৎসক, সাতজন নার্স ও ১০ জন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা সবাই এখন পর্যন্ত ভালো আছেন। এ ছাড়া কোয়ারেন্টিনে আছেন অনেক। সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে। জানি না এ পরিস্থিতি কীভাবে সামাল দেব।’

ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘অনেক রোগী হাসপাতালে আসছেন তথ্য গোপন করে। পরে দেখা যাচ্ছে তিনি করোনা পজিটিভ। এদিকে ৩০ ভাগের বেশি রোগীর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যাচ্ছে না। অন্য রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, অথচ দেখা যাচ্ছে তাঁরও করোনা পজিটিভ। আবার আক্রান্ত হওয়ার কয়েক দিন পরও রোগীর উপসর্গ দেখা যাচ্ছে। তাঁদের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে দ্রুত। সুতরাং নানা কারণে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হচ্ছেন।’

চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা এভাবে আক্রান্ত হতে থাকলে হাসপাতাল চালাবেন কীভাবে, এমন প্রশ্নের জবাবে উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘মনে হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। পরিস্থিতি আরো ভয়াবহ দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। জানি না আগামীতে কী হবে।’

হাসপাতাল কি লকডাউন করতে হবে তাহলে, এমন প্রশ্নে হাসপাতালটির পরিচালক বলেন, ‘মনে হচ্ছে পরিস্থিতি সেদিকেই যাচ্ছে।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain