আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

কুমিল্লায় করোনায় এক পরিবারের চারজনসহ আক্রান্ত ৫

এপ্রিল ২৮, ২০২০,৭:৫০ অপরাহ্ণ

 
Spread the love

কুমিল্লা: কুমিল্লায় এক পরিবারের চারজনসহ নতুন করে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত এক পরিবারের চারজনের বাড়ি মুরাদনগর উপজেলায়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আইইডিসিআর থেকে প্রাপ্ত ফলাফলের বরাত দিয়ে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ হওয়া অপরজনের বাড়ি তিতাস উপজেলায়। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫২ জন।

নতুন করে চারজন আক্রান্ত পরিবারের এক সদস্য আগে করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই পরিবারের পাঁচজন করোনায় আক্রান্ত হওয়ায় মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল আলম।

তিনি বলেন, মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দ্রা গ্রামের একজন করোনায় আক্রান্ত হওয়ার পর ওই পরিবার ও আশপাশের ১৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। আক্রান্ত ব্যক্তির মা-বাবা, ভাই ও ভাতিজার করোনার পজিটিভ রিপোর্ট আসে মঙ্গলবার। তাই দুপুর থেকে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন লকডাউন করা হয়েছে। আক্রান্ত হওয়া ব্যক্তিদের নিজ নিজ বাসায় আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত উপজেলার মোট ১১৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে প্রাপ্ত ৬০ নমুনার ফলাফলের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ। আক্রান্তদের মধ্যে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের কাঠালিয়াকান্দ্রা গ্রামের একই পরিবারের পাঁচজন এবং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের একজন। তাই উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন পুরো এবং দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম লকডাউন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, জেলা থেকে এ পর্যন্ত এক হাজার ৫২৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাপ্ত এক হাজার ২১৯ ফলাফলের মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ এসেছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain