আজ বুধবার,১৩ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনা টেস্টের জন্য বিএসএমএমইউ-এ উপচেপড়া ভিড়

এপ্রিল ২৮, ২০২০,৪:৪৬ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা: করোনা টেস্টের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে উপচেপড়া ভিড়। সময়মতো নমুনা দিতে না পারায় ভোগান্তিতে অনেকে। সেইসঙ্গে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এর ফলে আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি কমাতে আগামী সপ্তাহ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করবে তারা।

করোনা টেস্ট করতে সকাল থেকেই ভিড় জমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। তিনশো টিকিটের বিপরীতে নমুনা দিতে আসছে প্রায় হাজারের কাছাকাছি। এর ফলে দূরদূরান্ত থেকে আসা অনেকেই নমুনা দিতে পারছেন না। অনেকে কয়েকদিন ঘুরে হতাশা প্রকাশ করলেন।

ভেতরে দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হলেও, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এতে কারো শরীরে করোনা না থাকলেও, অন্য করোনা আক্রান্তদের কাছ থেকে সংক্রমণের ঝুঁকি থাকছে।

সামাজিক দূরত্ব মানতে মাইকে বারবার অনুরোধ করা হলেও শুনছেন না কেউ। ভয়ে রোগীদের কাছে যেতেও চান না নিরাপত্তারক্ষীরা।

বিএসএমএমইউ কর্তৃপক্ষ বলছে, নমুনা দিতে আসা মানুষ বেশি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে অনলাইনে রেজিস্ট্রেশনের পাশাপাশি, অন্যান্য হাসপাতালগুলোকে বিএসএমএমইউয়ের “ফিভার ক্লিনিক” মডেল অনুসরণের আহ্বান তাদের।

বিএসএমএমইউ ভাইরোলজি বিভাগের প্রধান সাইফ উল্লাহ মুন্সি বলেন, এই হাসপাতালের প্রতি মানুষের আস্থা থাকাতেই ভীড় বেশি হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা অনলাইনে বুকিং দেয়ার সিস্টেম চালু করবো।

এছাড়া, ভোগান্তি কমাতে  বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরামর্শ অনুযায়ী শুধুমাত্র লক্ষণ দেখা দিলেই পরীক্ষা করার পরামর্শ তাদের।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain