আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে নতুন আতঙ্ক, মাটিতে ফাটল

এপ্রিল ২৬, ২০২০,১১:১৯ অপরাহ্ণ

 
Spread the love

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মনিয়ন্দ ইউনিয়নের একটি গ্রামে পাহাড়ি উঁচু ভূমিতে ফাটল দেখা দেয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ অবস্থায় এলাকাবাসীকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ভারত সীমান্তবর্তী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের উঁচু পাহাড়ি টিলাভূমিতে ফাটল দেখা দেয়। এরপর থেকে টিলাভূমির নিচে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

স্থানীয় বাসিন্দাদের একজন বলেন, ‘শিলা বৃষ্টির পরে এলাকার মাটিতে ফাটল দেখা দিছে।’

খবর পেয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি তদারকি করছেন ।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: কামাল ভূইয়া বলেন, ‘সার্বক্ষণিক নজর রাখছি। এলাকাবাসীদের কোথায় রাখা হবে নেওয়া হবে এসব বিষয়ে ইউএনও এর সাথে আলাপ করেছি।’

আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, ‘ঝুঁকি মনে করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।’

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, স্থানীয়দের সরিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

রোববার সকালে আইনমন্ত্রীর নির্দেশে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূমি ফাটলের এলাকায় ৪৭টি পরিবার বসবাস করছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain