আজ রবিবার,২৯শে নভেম্বর, ২০২৬ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> গোপালপুরে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড।  Daily alor jagat and bdnewstv24.cpm  >> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com     

পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ নিহত ২ লক্ষীপুরে

ফেব্রুয়ারি ৯, ২০১৬,১:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র আরমান ও স্বপন নামের এক কিশোরসহ দুই জন নিহত হয়েছেন। এসময় কমপক্ষে আরো ১৫ জন আহত হন। আজ সোমবার সন্ধ্যায় কমলনগরে মাইক্রোবাসের ধাক্কায় আরমান নিহত হন।

জানা গেছে, জেলার রায়পুর উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় ট্রাকের চাপায় স্বপন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে গিয়ে ১৫ জন যাত্রী আহত হয়। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত আরমান কমলনগর উপজেলার চর পাগলা গ্রামের রুহুল আমিনের ছেলে এবং হাজিরহাট উপকূল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও অপর নিহত স্বপন উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের খোকনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষ্মীপুর সদরের টুমচর থেকে বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনের আত্মীয়-স্বজনদের নিয়ে একটি মাইক্রোবাস রামগতির আলেকজান্ডারে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র আরমান রাস্তার পূর্ব পাশ থেকে বের হয়ে মেইন সড়কে উঠলে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরমান মারা যান। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি উল্টে গিয়ে ১৫ জন যাত্রী আহত হন।

এদিকে, রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় স্বপন তার এক আত্মীয়ের সঙ্গে মোটরসাইকেলযোগে ফরিদগঞ্জ থেকে আসে। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বপনের মৃত্যু হয় বলে জানা যায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain