এপ্রিল ২৬, ২০২০,১১:১৫ অপরাহ্ণ
গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলায় প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলা কেটে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের কয়েকজন স্বজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী বলেন, ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ সাতজনকে থানায় নেওয়া হয়েছে।
এরা হলেন আরিফ, আরিফের বউ শিল্পী, শিউলী, শিউলীর ছেলে মেহেদী, নাঈম, কামাল ও আয়নাল।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জৈনা বাজারের আবদার এলাকায় এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
ওইদিন রাতেই মালয়েশিয়া প্রবাসীর বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
হত্যার আগে নিহত নারী ও তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain