এপ্রিল ২৬, ২০২০,১১:১৪ অপরাহ্ণ
শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় করোনায় আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সের (পুরুষ) একজনের মৃত্যু হয়েছে। আজ দুপুর সোয়া ২টার সময় শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকার নিজ বাড়ীতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন। এদিকে শরীয়তপুরের নড়িয়া, ভেদরগঞ্জ ও জাজিরা উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোস্তফা খোকন জানান, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন লিভারের সমস্যায় ভুগছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার ১ সপ্তাহ আগে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চিকিৎসা করাতে যান। ওই সময় তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। প্রথমে তার স্ত্রীর করোনা ফলাফল পজেটিভ আসে। এর পর গত ১৯ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর পর ২১ তারিখ তার ফলাফল পজেটিভ আসে। মৃত ব্যক্তিসহ তার আক্রান্ত পরিবারকে আমাদের পর্যবেক্ষণে রেখে মনিটরিং ও চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ দুপুর সোয়া ২ টার দিকে আক্রান্ত ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। বিশ^ স্বাস্থ্য সংস্থা ও ইসলামিক ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী গঠিত কমিটি তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন করে। দাফনের সময় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও ডামুড্যা থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain