আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

ময়মনসিংহ মেডিকেলে একদিনেই ১৮ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

এপ্রিল ২৫, ২০২০,১১:৪১ পূর্বাহ্ণ

 
Spread the love

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে একদিনেই ১৮ জন স্বাস্থ্যকর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মমেক হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শেষে এ তথ্য জানা যায়।

আক্রান্তদের মধ্যে ৬ জন চিকিৎসক ও  বাকি ১২ জন স্বাস্থ্যকর্মী। এ নিয়ে গত চারদিনে এই হাসপাতালে চিকিৎসকসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সাইফুল ইসলাম বলেন, সম্প্রতি বেশ কয়েকটি ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীরা তথ্য গোপন করে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে বিষয়টি নজরে এলে ওই সব ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে তাদের নমুনাও পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত ১৩ জন চিকিৎসকসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন।’

এর আগে করোনা আক্রান্তরা তথ্য গোপন করে চিকিৎসা নেওয়ার অভিযোগে হাসপাতালটির মেডিসিন বিভাগের তিনটি ওয়ার্ড, কিডনি ডায়ালাইসিস ইউনিট ও গাইনি বিভাগের একটি অপারেশন থিয়েটার বন্ধ ঘোষণা করে মমেক হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain