আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সোনারগাঁয়ে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্বামী ও স্ত্রীকে পিটিয়েছে ইভটিজাররা

ফেব্রুয়ারি ৯, ২০১৬,১:৪৮ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: সোনারগাঁ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভবনাথপুর গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিবাদকারী স্বামী ও স্ত্রীকে পিটিয়ে আহত করেছে ইভটিজাররা।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামের বখাটে বাবু মিয়া, সোহান মিয়া, ফয়সাল মিয়া, শান্ত মিয়া ও সোহাগ মিয়া দীর্ঘ দিন ধরে বিদ্যালয়ে যাতায়াতরত ছাত্রীদের ইভটিজিং করে। গত কয়েক মাস আগে ভবনাথপুর গ্রামের একটি মেয়েকে কুরুচিপূর্ণ বিভিন্ন কথা বলে কুপ্রস্তাব দেয়। সংবাদ পেয়ে স্থানীয় সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগম এর প্রতিবাদ করে। পরে বখাটেদের বাড়িতে গিয়ে তার বাবা মাকে জানায়। এর জের ধরে বখাটেরা সোমবার বিকেলে সিরাজুল ইসলামের ছেলেকে একা পেয়ে মারধর করে। স্থানীয় মেম্বারের কাছে ছেলের বিচার চেয়ে রাতে ফেরার সময় বখাটেরা সিরাজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা বেগমের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে ওই বখাটেরা স্কুল পড়ুয়া মেয়েদের উত্যক্ত করত আমরা তাদের বাধা দেয়ায় আমাকে ও আমার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain