আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রেস কাউন্সিলের কর্মকর্তাদের অপসারণ এবং পরিচালনা পরিষদ পূণর্গঠনের করতে হবে-BSKS সভাপতি শেখ তিতুমীর (আকাশ)

এপ্রিল ২২, ২০২০,৮:১২ অপরাহ্ণ

 
Spread the love

নিজস্ব প্রতিবেদক

দেশে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা ও প্রণোদনা দেয়ার নামে সকল জেলা প্রশাসককে চিঠি দেয়ার একদিন পরে উক্ত চিঠি প্রত্যাহার করে নেয়া হয়েছে। এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কারনে বাংলাদেশ প্রেস কাউন্সিলের কর্মকর্তাদের অপসারণ ও পরিচালনা পরিষদ পূণর্গঠনের দাবি করছি।
এই দাবি জানিয়ে বাংলােদেশ সাংবাদিক কল্যান সংগঠন এর সভাপতি শেখ তিতুমির বলেন সাংবাদিক শব্দটি তামাশার পাত্র নয়!
আপনি নেতা হয়েছেন? মনে রাখবেন আপনাকে দেশের জনগণের কাছে পৌঁছে দিয়েছে গণমাধ্যম।

সাংবাদিক হতেও সরকার দলীয় রাজনীতির সর্মথিত হতে হয় এই কথাটি বাস্তব রূপে প্রমানিত হল।
দরকার নেই প্রণেদনা—–?
আল্লাহ্ আছেন আমাদের সাথে, আমারা জাতির জনকের আদর্শের সৈনিক জাতির জনকের আদর্শ নীতি কে কাজে লগিয়ে চলবো,

বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের সাথে যে অসদাচরণ করলো তা কখনোই কাম্য নয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠন,(কেন্দ্রীয় কমিটি ),বিএসকেএস এর পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন বিএসকেএস কেন্দ্রীয় সভাপতি শেখ তিতুমীর আকাশ ও যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন অভিযোগ করে বলেন, চিঠিটি প্রত্যাহার করে প্রেস কাউন্সিল দেশের সাংবাদিকদের সাথে প্রতারণা ও চরম দায়িত্বহীনতার প্রমান করলো। এটি সাংবাদিকদের সাথে প্রেস কাউন্সিলের একধরনের মশকরা। যা সাংবাদিকদের কাছে রীতিমত লজ্জাকর। বিএসকেএস নেতৃবৃন্দ বলেন, জাতির জনকের প্রতিষ্ঠিত প্রেস কাউন্সিলটি দীর্ঘদিন ধরে কিছু অযোগ্য লোক দ্বারা পরিচালিত হয়ে আসছে। যার ফলে প্রেস কাউন্সিল আজ কর্মহীন বুড়ো ঘোড়ায় পরিণত হয়েছে।

২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি সারাদেশের সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজ শুরু করে সংস্থাটি। কিন্তু ২ বছরের অধিক সময় অতিবাহিত হলেও সাংবাদিকদের তালিকা প্রণয়নের কাজটি আলোর মূখ দেখাতে পারেনি প্রেস কাউন্সিল। সংস্থাটি নানা দলাদলি ও কিছু দালালের কারনে সাংবাদিকদের কোন কাজে আসছেনা। এই মূহুর্তে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সচিব মো: শাহ আলমের অপসারণ জরুরী। পাশাপাশি পরিচালনা পরিষদটি ভেঙ্গে পূনর্গঠন সময়ের দাবিতে পরিনত হয়েছে।

জানাগেছে, মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা/প্রণোদনা দিতে গত ১৯ এপ্রিল ঢাকাসহ দেশের সকল জেলা প্রশাসকের নিকট ইমেইলে চিঠি পাঠায় প্রেস কাউন্সিল। কিন্তু মাঝখানে একদিন অর্থ্যাৎ ২১ এপ্রিল অনিবার্য কারন দেখিয়ে হঠাৎ ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন।

এ ঘটনার খবর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের সাংবাদিকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

এদিকে একটি সংগঠনের পক্ষ থেকে তথ্যমন্ত্রীর নিকট ভুলে ভরা মনগড়া একটি তালিকা জমা দিয়েছেন।

সারাদেশের সাংবাদিকদের পক্ষ থেকে আগামিকাল মাননীয় প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর নিকট বিএসকেএসের পক্ষ থেকে পূনরায় স্মারকলিপি প্রদান করা হবে।

বিএসকেএস পক্ষ থেকে আরো বলা হয়, দেশের এই সংকটময় অবস্থায় সাংবাদিকরা সরকারের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। কিন্তু সাংবাদিকদের নিয়ে এই ধরনের প্রতারণা নেহাত অন্যায় ও লজ্জাকর। তাই এই অবস্থায় একমাত্র ভরসাস্থল মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সাংবাদিকদের বৃহৎ সংগঠন বিএসকেএস একটি নিরপেক্ষ ঘোষণা চায়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain