আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

ভাঙ্গায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর লুটপাট, নিহত ১

এপ্রিল ২১, ২০২০,৪:৫৯ অপরাহ্ণ

 
Spread the love

রিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে শহিদ শেখ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আজ বেলা ১১টার দিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ গ্রুপের সমর্থকদের সাথে স্বতন্ত্র এমপি নিক্সন চৌধুরীর সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিগত কয়েক দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকদহ ইউনিয়নের লক্ষিপুর গ্রামে ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থক শাহজাহান মিয়ার সাথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ-এর সমর্থক আসলাম মোল্লার মাঝে বেশ কয়েক দফা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়। এ ঘটনার পর স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় উভয়পক্ষ আর কোনো সংঘর্ষে জড়াবে না মর্মে মুচলেকা দেয়। কিন্তু মঙ্গলবার সকালে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শহিদ শেখ নামের একজন মারা যায়। তিনি কাজী জাফরউল্লাহ গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain