আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সিলেটে বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন, রক্ষা পেলো ৭ পরিবার

এপ্রিল ২০, ২০২০,১:৩৪ অপরাহ্ণ

 
Spread the love

সিলেট: বজ্রপাতে সিলেটে একটি ফ্লাট বাসায় গ্যাস রাইজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ওই ভবনের সাত পরিবারের সদস্যরা।

সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে নগরের উপশহর জি-ব্লকের ৫ নম্বর সড়কের ১০৩/৩ বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের লোকজন তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে দমকল বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হন।

ওই বাসার বাসিন্দা উপজেলা নির্বাচনী কর্মকর্তা এমদাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ভোরবেলা সিলেটের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এমন সময় বিকট শব্দের পরই বজ্রপাতে বাসার নিচে গ্যাস রাইজারে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তখন বাসার লোকজন প্রাণ বাঁচাতে নিচে নেমে আসেন। তাৎক্ষণিক জালালাবাদ গ্যাসের জরুরিবিভাগে ফোন দেওয়া হলে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের ভয়াবহতায় তারা কাছেই যেতে পারেননি। প্রায় আধাঘণ্টা পর দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৭ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।দমকল বাহিনীর কর্মীরা। ছবি: বাংলানিউজতিনি বলেন, বজ্রপাতের কারণে পাঁচতলা ভবনের সবক’টি বাসার টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর নষ্ট হয়ে গেছে। একই ক্ষয়ক্ষতি হয়েছে আশপাশের বাসাগুলোর। তারপরও প্রাণে বাঁচতে পারায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন তিনি ফেসবুকে স্ট্যাটার্স দিয়েছেন।

আগুন নেভাতে যাওয়া সিলেট দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার হুমায়ন কারনায়েম বলেন, ঘটনাস্থলে পৌঁছার পর তারা ৭ মিনিটের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়েছে। আগুনে রাইজারের ক্ষতি ৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain