ফেব্রুয়ারি ৭, ২০১৬,১:৪৯ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ময়মনসিংহ: ময়মনসিংহে প্রতিপক্ষের গুলিতে শিমুল (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় সোহান নামে আরেকজন গুলিবিদ্ধসহ আরও ৫ জন আহত হয়েছে।
শনিবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার দিঘারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় সোহানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিডি নিউজ টিভি ২৪ ডট কম কে সত্যতা নিশ্চিত করেন।
সূত্র জানায়, স্থানীয় দিঘারকান্দা কাদুরবাড়ি এলাকার কবির ও ভুট্টোর কাছে পাওনা টাকা নিয়ে স্থানীয় রনি, শিমুল ও সোহানদের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কবির-ভুট্রোর পক্ষের গুলিতে শিমুল (২৮) ও সোহান (৩০) গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায় শিমুল ও সোহানকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান শিমুল। সোহানের অবস্থাও আশংকাজনক।
এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায় নি বলে জানান ওসি কামরুল ইসলাম।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain