আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

গোপালগঞ্জে বাসের ভেতর স্কুলছাত্রীকে গণধর্ষণ

এপ্রিল ১৬, ২০২০,১২:৫৩ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  গোপালগঞ্জ : গোপালগঞ্জে ইমাদ পরিবহনের বাসের ভেতর সপ্তম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক ধর্ষক। মঙ্গলবার (১৪ এপ্রিল) গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমানের আদালতে ধর্ষক রায়হান ভূঁইয়া (৩০) ওই ছাত্রীকে গণধর্ষণের কথা স্বীকার করে এ জবানবন্দি দেয়।

পুলিশ জানায়, ১১ এপ্রিল সকাল ১০টার দিকে শহরের মৌলভিপাড়া এলাকা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নেয়া হয়। পরে শহরের সুইমিংপুলের সামনে করোনা পরিস্থিতির কারণে পার্ক করে রাখা ইমাদ পরিবহনের বাসের ভেতর ছাত্রীকে গণধর্ষণ করে রায়হান ও তার সহযোগী শাহাদাত।

এ ঘটনায় স্কুলছাত্রীর মা সেলিনা বেগম বাদী হয়ে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের আবুল খায়ের ভূঁইয়ার ছেলে রায়হান ও তার সহযোগী শাহাদাতের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলায় শাহাদাতের ঠিকানা অজ্ঞাত বলে উল্লেখ করা হয়।

মামলার পর সোমবার ধর্ষক রায়হানকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমানের আদালতে গণধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দি দেয় রায়হান। মামলার অপর আসামি শাহাদাত পলাতক রয়েছে।

এর আগে আদালতে উপস্থিত হয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয় স্কুলছাত্রী। এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুর রহমান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain