আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মুন্সীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু

এপ্রিল ১৫, ২০২০,৪:০২ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালীতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক বৃদ্ধা (৬৫) মঙ্গলবার বিকেলে মারা গেছেন। তিনি নারায়ণগঞ্জে ছেলের সাথে বসবাস করতেন।

মহাকালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বিরাজ এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, কিছু দিন আগে মাকে নিয়ে গ্রামের বাড়ি মহাকালীতে আসেন ছেলে। এ সময় ওই বৃদ্ধা ঠাণ্ডা-জ্বরে ভুগছিলেন।

খবর পেয়ে তিনি ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেছেন। উপজেলা স্বাস্থ কর্মকতা ডা. সুমন বনিক জানান, প্রশিক্ষিত টেকনোলজিস্ট মৃতের নমুনা সংগ্রহের জন্য সেখানে গেছেন।

ডা. সুমন বনিক বলেন, যারা তার সংস্পর্শে ছিলেন, তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। নমুনা পরীক্ষার জন্য বুধবার আইইডিসিআরে পাঠানো হবে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহাম্মেদ বুধবার সকালে গণমাধ্যমকে জানান, শোনা যাচ্ছে- এই বৃদ্ধা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাই রাতে নমুনা সংগ্রহের পর ডব্লিওএইচও’র প্রটোকল মেনে যথাযথ নিয়মে মৃতের গোসল, জানাজা এবং দাফন করা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain