আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

করোনাভাইরাস পরীক্ষার ফল জালিয়াতি, সতর্ক করল এফবিআই

এপ্রিল ১৫, ২০২০,৩:৫৯ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  ডেস্ক: কর্মীরা নভেল করোনাভাইরাস পরীক্ষার ফল জালিয়াতি করে পরিস্থিতির সুযোগ নিতে পারে বলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই।

কোম্পানির যেসব কর্মী নিজেদের কোভিড-১৯ এ আক্রান্ত বলে জানাবে, তাদের ব্যবস্থাপত্র ও চিকিৎসা সংক্রান্ত অন্যান্য নথির সত্যতা যাচাই করতে এফবিআই কোম্পানিগুলোর কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছে।

সোমবার এফবিআইয়ের বেসরকারি খাত বিষয়ক দপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো এক প্রতিবেদনে এমন পরামর্শ দিয়েছে বলে জানিয়েছে সিএনএন।

এতে সতর্ক করে বলা হয়েছে, কর্মীদের করোনাভাইরাস পরীক্ষার ভুয়া ফলের কারণে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ও কর্মস্থল জীবাণুমুক্ত করার উদ্যোগ নিয়ে কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে।

এ ধরনের একটি ঘটনায় ‘জটিল প্রযুক্তিপণ্য নির্মাতা’ এক কোম্পানির এক লাখ ৭৫ হাজার ডলারের বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এফবিআই।

ওই কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি মার্চে নিজেকে করোনাভাইরাসে আক্রান্ত দাবি করে ঊর্ধতন কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত পরীক্ষার নথি জমা দেন।

“ওই ব্যক্তি যেখানে কাজ করতেন, জীবাণুমুক্ত করতে সেই কারাখানাটি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়। উৎপাদন বন্ধ হয়ে যায়, আটকে যায় প্রয়োজনীয় উপকরণের সরবরাহ। কোম্পানি কারখানার সব কর্মীকে এ বিষয়ে অবহিত করে; আক্রান্ত বলে দাবি করা ব্যক্তির সংস্পর্শে এসেছে এমন চারজনকে স্বেচ্ছা কোয়ারেন্টিনে পাঠানো হয়,” বলা হয় এফবিআইয়ের ওই প্রতিবেদনে।

পরে আক্রান্ত দাবি করা ব্যক্তির করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা সংক্রান্ত নথি দেখে ঊর্ধ্বতনদের সন্দেহ বাড়ে।

যে নথিতে ওই কর্মীর কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজেটিভ’ লেখা রয়েছে, তার উপরে কোনো হাসপাতাল বা চিকিৎসাসেবা দেওয়া প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক লেটারহেড ছিল না।

এমনকী নথিতে থাকা ফোন নম্বরটির সঙ্গেও ব্যক্তিটি যেখানে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করিয়েছেন বলে লেখা রয়েছে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে কর্মকর্তারা উদ্ঘাটন করেন।

কর্মীর ওই জালিয়াতির কারণে উৎপাদন বন্ধ করে কোম্পানিটি এক লাখ ৭৫ হাজার ডলারের বেশি হারিয়েছে বলে অনুমান এফবিআইয়ের।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain