আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

কোমরে রশি বেঁধে ৩ কিশোরকে পেটালেন আ.লীগ নেতা

এপ্রিল ১৫, ২০২০,১১:২৭ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:  বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মুঠোফোন চুরির অপবাদে কোমরে রশি বেঁধে ৩ কিশোরকে পিটিয়েছেন ইদ্রিস সরদার নামে এক আওয়ামী লীগ নেতা। গত রোববার দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকায় নির্যাতনের এই ঘটনা ঘটে।

পরে নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নড়ে চড়ে বসে পুলিশ। এরপর গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়ার্ড আওয়ামী লীগ নেতাসহ দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইদ্রিস সরদার ও তার সহযোগী মো. মিজান। তাদের বাড়ি ভরপাশা এলাকায়।

আর নির্যাতনের শিকার কিশোররা হলো- ভরপাশা এলাকার মৃত হুমায়ুন হাওলাদরের ছেলে শুভ হাওলাদার (১৩), আয়নাল মীরের ছেলে তারেক মীর (১৫) ও তৈয়ব আলী সিকদারের ছেলে হাসান সিকদার (১৪) ।

স্থানীয়রা জানান, ভরপাশা এলাকার ইমরান সরদার নামে এক যুবকের একটি মুঠোফোন চুরির অপবাদে গত রোববার শুভ, তারেক ও হাসানকে বাড়ি থেকে ডেকে একটি মাঠে নিয়ে আসা হয়। এরপর তাদের কোমরে রশি বেঁধে লাঠি দিয়ে মারধর করেন ইদ্রিস সরদার ও তার সহযোগী মো. মিজানসহ আরও কয়েকজন। এতে ওই তিন কিশোর গুরুতর আহত হয়। লাঠির আঘাতে তারেকের হাত ভেঙে যায়। তবে ইদ্রিস সরদারের হুমকির কারণে তাদেরকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর চুরির বিষয়টি ধামাচাপা দেওয়ার নামে তারেক ও হাসানের পরিবারের কাছ থেকে ২৫ হাজার টাকাও আদায় করেন আওয়ামী লীগ নেতা ইদ্রিস সরদার। তবে নির্যাতনের বিষয়টি তিনি ধামাচাপা দিতে পারেননি বলে জানান স্থানীয়রা।

এদিকে, নির্যাতনের ওই দৃশ্য গোপনে মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন স্থানীয় এক যুবক। বিষয়টি জানাজানি হলে এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

মঙ্গলবার সকালে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নজরে আসে। তিনি বাকেরগঞ্জ থানা পুলিশকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বেলা ১১টার দিকে ভরপাশা এলাকা থেকে আটক করা হয় ইদ্রিস সরদার ও তার সহযোগী মো. মিজানকে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, নির্যাতনের ঘটনায় প্রধান অভিযুক্ত ইদ্রিস সরদারসহ দুজনকে আটক করা হয়েছে। বাকিদেরও আটকের চেষ্টা চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain