আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ, ওসিসহ ১৫ পুলিশ কোয়ারেন্টাইনে

এপ্রিল ১৪, ২০২০,১:২০ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) কনোরাভাইরাস শনাক্তের পর ওই থানার ওসিসহ ১৫ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) থেকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এ নিয়ে গাজীপুর মহানগরীতে চারজন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে তিনজনই একই বাসার বাসিন্দা। তারা হলেন নগরীর গাছা থানার বটতলা সড়কের বাসিন্দা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপরিদর্শক (এসআই), তিনি যে বাসায় ভাড়া থাকেন ওই বাসার মালিকের স্ত্রী ও তার ১৪ বছরের মেয়ে।

আক্রান্ত অপরজন হলেন গাজীপুর সিভিল সার্জন অফিসের প্রোগ্রামার। পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সোমবার বিকেলে গাছা থানার ওসি, পরিদর্শক (তদন্ত) ও পরিদর্শকসহ (অপারেশন) ১৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন বলেন, গাছা থানায় কর্মরত এক এসআইয়ের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়ে। তিনি গাছা এলাকার যে বাসায় থাকেন ওই বাসার মালিকের স্ত্রীর রোববার করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। বাসাটি লকডাউন করে সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বাসার মালিক ও তার মেয়ে এবং ওই বাসার এসআইয়ের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

তিনি বলেন, আক্রান্ত তিনজনই আইসোলেশনে রয়েছেন। এছাড়া সিভিল সার্জন অফিসের এক কর্মচারী করোনায় আক্রান্ত হওয়ায় রোববার সিভিল সার্জনসহ ১৩ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। তাদের নমুনা আইইডিসিআরে পাঠালে সোমবার ওই অফিসের প্রোগ্রামারের করোনা পজেটিভ আসে।

গাছা থানা পুলিশের ওসি মো. ইসমাইল হোসেন বলেন, আক্রান্ত এসআইয়ের সংস্পর্শে আসায় ছয় পুলিশ কর্মকর্তাকে হোম এবং আমিসহ নয়জন অফিস কোয়ারেন্টাইনে রয়েছি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain