আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি লকডাউন

এপ্রিল ১৪, ২০২০,১২:১৪ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: খুলনা : খুলনা জেলায় প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হয়েছেন। সোমবার খুলনা মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে পরীক্ষার পর ওই তথ্য জানা যায়। এ ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তির বয়স ৬২ বছর। তাঁর বাড়ি খুলনা নগরে। বেশ কিছুদিন তাবলিগ জামায়াতে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে ৪ এপ্রিল খুলনায় আসেন তিনি।

খুলনা সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, গত বছরের ১৫ ডিসেম্বরের তাবলিগ জামায়াতে বের হন ওই ব্যক্তি। প্রথম ৪০ দিন ছিলেন কয়রা উপজেলায়। এরপর ৭০ দিন ছিলেন নরসিংদীর মনোহরপুর ও শিবপুর উপজেলায়। শেষ ১০ দিন ছিলেন ঢাকায়। তাঁর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। তবে হালকা শুষ্ক কাশি ছিল। বেশ কিছুদিন কাশি থাকার পরও তা বন্ধ না হওয়ায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে যান। সেখানেই তাঁর নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন সুজাত আহমেদ বলেন, ওই ব্যক্তি বাড়ির তৃতীয় তলায় অবস্থান করছেন। বাড়ির অন্য সদস্যরা রয়েছেন দ্বিতীয় তলায়।  তিনি অন্য যেসব মানুষের সংস্পর্শে গিয়েছিলেন তা যাচাই করার কাজ চলছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain