আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

কালীগঞ্জে আরও তিনজন করোনা আক্রান্ত, উপজেলা অবরুদ্ধ

এপ্রিল ১৪, ২০২০,১২:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ১২ রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর সোমবার (১৩ এপ্রিল) বিকেলে তিনজনের পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে কালীগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ৮ জন। সোমবার থেকে কালীগঞ্জ পৌর এলাকা অবরুদ্ধ থাকলেও আগামীকাল (১৪ এপ্রিল) থেকে পুরো উপজেলা অবরুদ্ধ করা হয়েছে। সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানান, করোনা আক্রান্ত ৩ জনকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল (১৪ এপ্রিল) আইইডিসিআর-এ পাঠানো হবে এবং আক্রান্ত ৩ জনের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইন করে তাদের বাড়িতে সতর্কতামূলক লাল নিশান টানিয়ে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, সোমবারের আক্রান্ত ৩ জনের দুইজন পৌর এলাকার পূর্ব বালীগাঁও গ্রামের ও একজন বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের। তবে আক্রান্ত ওই ৩ জনই বাইরের জেলা থেকে আসা। এদের মধ্যে বালীগাঁও গ্রামের দুইজন নারায়ণগঞ্জ থেকে এবং ভাটিরা গ্রামের একজন ঢাকা থেকে আসা।এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।

তিনি আরও জানান, গতকাল এবং আজকে মিলেয়ে আক্রান্ত মোট ৮ জনের মধ্যে ৭ জনই অন্য জেলা থেকে আসা। তাই পরবর্তী নির্দেশ না দেয়া পযর্ন্ত আগামীকাল (১৪ এপ্রিল) থেকে কালীগঞ্জ উপজেলার সকল কাঁচা ও মাছ বাজারসহ সমস্ত দোকান বন্ধ থাকবে। স্থানীয় ওষুধের দোকানগুলো এর আওতামুক্ত থাকবে। তাছাড়া উপজেলার সকল যানবাহন চলাচল বন্ধ থাকবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain