আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নারায়ণগঞ্জফেরত আরেকজন নেত্রকোনায় করোনায় আক্রান্ত

এপ্রিল ১৩, ২০২০,১০:২৩ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:নেত্রকোণা : নেত্রকোনায় আরেক পোশাককর্মী (২৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে গত চারদিনের ব্যবধানে মোট পাঁচজন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন পোশাককর্মী, একজন নার্স ও এনজিওকর্মী রয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় ওই পোশাককর্মীর শরীরে করোনা ধরা পড়ে।

নতুন আক্রান্ত রোগীর বাড়ি মোহনগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে। তিনি নারায়ণগঞ্জের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। পাঁচদিন আগে তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। এরপর থেকে তার জ্বর, সর্দি, গলাব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। গতকাল রোববার চিকিৎকরা তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠান। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

এদিকে, সোমবার সন্ধ্যায় করোনায় আক্রান্তের খবর পাওয়ার পরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে দাসপাড়া গ্রামটি লকডাউন করে দেয়া হয়। অবশ্য সোমবার দুপুর থেকে জেলা প্রশাসক মঈনউল ইসলাম পুরো জেলাকেই লকডাউন ঘোষণা করেন।

জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, নেত্রকোনায় নতুন করে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (২৮) রয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের একটি হাসপাতালে একজন এবং সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আরেকজনকে (৫০) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি তিনজন নিজ বাড়িতেই অবস্থান করছেন। তাদেরকে হাসপাতালে আইসোলেশন কক্ষে আনার ব্যবস্থা করা হচ্ছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain