আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

এপ্রিল ১২, ২০২০,১১:৪৫ পূর্বাহ্ণ

 
Spread the love

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সর্দি-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৬০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

মৃতের নাম ইসরাইল হোসেন। তিনি উপজেলার জামাল ইউনিয়নের খানজাপুর গ্রামের মৃত অকিল উদ্দিনের ছেলে।

ইসরাইল হোসেনের জামাই বোরহান উদ্দিন জানান, তার শ্বশুর গত ৪-৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন। এ ছাড়া তার সর্দি ও শ্বাসকষ্টও ছিল। গত শুক্রবার বিকালে তিনি মেয়ের বাড়ি কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় আসেন। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন মৃত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে বলেন, চার দিন ধরে জ্বর ছিল। ঠাণ্ডা-কাশি ও তার গলাব্যথাও ছিল। আমাদের সঙ্গে আগে থেকে তারা কোনো যোগাযোগ করেননি।

গত দুদিন ধরে ওই বৃদ্ধের অবস্থার অবনতি হয়। শনিবার রাত ৯টার দিকে হাসপাতালে আনার পথে রাস্তায় মারা যান বলে তিনি জানান।
তিনি আরও বলেন, হাসপাতালে আনার এক ঘণ্টার মধ্যে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনা শনাক্তের জন্য ইতিমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। এর পর রোববার সকালে মৃত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain