আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

টুঙ্গিপাড়ায় আরো একজন করোনা রোগী শনাক্ত

এপ্রিল ১২, ২০২০,১২:০৮ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউিজ টিভি ২৪ ডট কম:গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আরো এক ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে বলে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।
এ নিয়ে গোপালগঞ্জে ৩ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেল এবং তাদের সবার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলায়।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ আরো জানিয়েছেন, শুক্রবার (১০ এপ্রিল) ২৫ জনের নমুনা আইইডিসিআর-এ পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার (১১ এপ্রিল) বিকালে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানিয়েছেন, নতুন আক্রান্ত ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। গত ৫ এপ্রিল তিনি জ্বর নিয়ে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের সড়াইডাঙ্গা এলাকায় আসেন। পরে তিনি গত ৯ এপ্রিল টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে গিয়ে তার নমুনা পরীক্ষা করার জন্য দেন। শনিবার নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের খবর আসে।

তিনি আরো জানান, তার করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়ার পর সন্ধ্যায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিমকে নিয়ে তার বাড়িতে ছুটে যান। সেখানে আক্রান্তের বাড়িসহ আশপাশের ৫টি বাড়িতে লাল পতাকা টাঙ্গিয়ে লকডাউন করা হয়েছে। এছাড়া তাকে বাড়ি থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এর আগে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ এলাকায় স্বামী-স্ত্রী দুই জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এ খবরে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain