আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

মানিকগঞ্জে যুবলীগ নেতা-পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ৮ গ্রাম লকডাউন

এপ্রিল ১১, ২০২০,১০:২৭ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউিজ টিভি ২৪ ডট কম: মো: শামীম :মানিকগঞ্জ:  মানিকগঞ্জের শিবালয় উপজেলায় যুবলীগ নেতা ও এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন কর্নারে রাখা হয়েছে।

আজ শনিবার সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তির একজন পুলিশের সদস্য। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানায় কর্মরত। গত ৬ এপ্রিল জ্বর নিয়ে ছুটিতে বাড়িতে যান। আক্রান্ত অপরজন হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ  জানিয়েছেন, আক্রান্ত পুলিশের সদস্যের বাড়ি উথুলি ইউনিয়নের বীরবাসাইল কলাবাগান এলাকায়। এ কারণে ওই ইউনিয়নের ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ৮টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে হরিরামপুর উপজেলায়ও করোনা রোগী শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মালেক খান নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ব্যক্তি হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি। তার বাড়ি উপজেলার হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামে। দুদিন আগে ঢাকা থেকে ফেরার পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। পরীক্ষায় তার করোনাভাইরাস পজেটিভ এসেছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain