আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

করোনায় মৃত্যুরহারে সার্কের শীর্ষে বাংলাদেশ, সুস্থতায় শ্রীলঙ্কা

এপ্রিল ১০, ২০২০,৯:৫৬ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা : করোনাভাইরাসের প্রকোপে পড়েছে সার্কভুক্ত ৮টি দেশ। দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষ দেশ হলো ভারত ও মৃত্যুর হারে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতে সর্বমোট আক্রান্ত ছয় হাজার ৭৭১ জন ও মৃতের সংখ্যা ২২৮ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮০৯ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। যা সংখ্যার বিচারে একদিনে সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তানেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে মোট আক্রান্ত চার হাজার ৬০১ জন ও মারা গেছে মোট ৬৬ জন।

এদিকে সার্কের উদ্যোক্তা দেশ বাংলাদেশে গত ৪ এপ্রিল থেকে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এখন কোভিড-১৯ এ সর্বমোট ৪২৪ জন আক্রান্ত হয়েছে ও মারা গেছে মোট ২৭ জন। এরপরই আক্রান্তের সংখ্যায় আসছে আফগানিস্তানের নাম। সেখানে এখন পর্যন্ত সর্বমোট ৫২১ জন আক্রান্ত ও মৃত ১৫ জন। শ্রীলঙ্কায় আক্রান্ত ১৯০ ও মৃত্যু হয়েছে ৭ জনের।

এছাড়াও মালদ্বীপে ১৯, নেপালে ৯, ভুটানে ৫ জন আক্রান্ত হয়েছে। তবে এই দেশ তিনটির জন্য আশার বাণী হলো এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এদিকে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সর্বোচ্চ হার বাংলাদেশে। দেশটিতে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে মৃত্যুর হার ছয় দশমিক তিন শতাংশ (৬.৩%)। আর করোনা আক্রান্ত রোগীর সুস্থতার সংখ্যায় এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। সেখানে আক্রান্তদের মধ্যে ২৬ দশমিক তিন শতাংশ মানুষ এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। সার্কভুক্ত দেশগুলোতে এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত ১২ হাজার ৫৪০ জন ও মৃতের সংখ্যা ৩৪৩ জন। সূত্র : ওয়ার্ল্ডোমিটার

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain