মার্চ ২৮, ২০২০,১১:৩৫ অপরাহ্ণ
বিডি নিউজ টিভি ২৪ ডট কম : পিরোজপুরের ভান্ডারিয়ায় আগুনে পুড়ে মাহফুজা আক্তার (৪০) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জমাদ্দার কিন্টার গার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সিহাব হাসান জানিয়েছেন, শনিবার রাত সাড়ে ৩টার দিকে ভান্ডারিয়া পৌরসভার দক্ষিণ- পূর্ব ভান্ডারিয়ায় শিক্ষিকা মাহফুজা আক্তারের সেমি পাকা বসত ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
নিজ ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা মাহফুজা আক্তার আগুনে পুড়ে মারা গেছেন। মৃত মাহফুজা আক্তার ওই এলাকার মৃত আব্দুল ওহাব হাওলাদারের কন্যা। ফায়ার সার্ভিস দাবি করছে এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain