আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

কালিহাতীতে বিদেশফেরতদের বাড়িতে লাল পতাকা

মার্চ ২৩, ২০২০,১০:৫১ অপরাহ্ণ

 
Spread the love

টাঙ্গাইল: 

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্থানীয়দের সচেতন করতে টাঙ্গাইলের কালিহাতীতে বিদেশফেরত ৪৫৩ জন প্রবাসীর বাড়ির সামনে লাল পতাকা টানিয়ে ও স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বল্লা এলাকায় সিঙ্গাপুর প্রবাসী আমিনুল ইসলাম ও মফিজুলের বাড়িতে লাল পতাকা ও স্টিকার লাগিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন ও বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির আলী প্রমুখ।

ইউএনও শামীম আরা নিপা বাংলানিউজকে বলেন, উপজেলায় গত ১৫ দিনে বিদেশ থেকে ৪৫৩ জন প্রবাসী এসেছেন। বিদেশফেরতদের চিহ্নিত করতে প্রত্যেকের বাড়িতে একটি লাল পতাকা এবং একটি স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে সেই ব্যক্তির নাম-ঠিকানা এবং কবে বাংলাদেশে এসেছেন ও হোম কোয়ারেন্টিনের মেয়াদ কবে শেষ হবে সে তথ্য দেওয়া আছে। সেইসঙ্গে আমাদের প্রশাসনের নম্বর দেওয়া আছে। প্রবাসী যারা বাংলাদেশে এসেছেন তাদের পরিবারকে আমরা হালকাভাবে নিচ্ছি না।

তিনি আরও বলেন, ওই পরিবারের অন্য সদস্যরাও যেন খুব জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যায়, ওই বাড়িতে যে বয়স্ক সদস্য আছেন তিনিও যেন মসজিদে জামাতে না যান, এবং ওই বাড়ির কেউ অসুস্থ হয়েছেন কিনা সেটা জানার জন্য ওই বিদেশফেরত প্রবাসীর প্রত্যেক প্রতিবেশীকে আমরা সচেতন করেছি। প্রতিবেশীরা জানাবে তারা বাইরে বের হয় কিনা, জনসমাগম হচ্ছে কিনা।

ইতোমধ্যে আমাদের এখানে হাট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও স্কুল-কলেজ সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রয়েছে। সব ধরনের জনসমাবেশ, জনসভা, ধর্মীয় সভা এগুলো নিষেধ করা হয়েছে। আমরা আশা করছি আমাদের সবার অংশগ্রহণের মাধ্যমে এই সংক্রমণরোধে সফল হবো।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain