আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

পুলিশের মধ্যে এরা কারা? সংসদে প্রশ্ন

ফেব্রুয়ারি ৪, ২০১৬,৯:২৪ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে বাবুল মাতব্বর নামে এক চা দোকানিকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগের ঘটনা নিয়ে সংসদে প্রশ্ন তুলেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান।

সংসদের অনির্ধারিত আলোচনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি উত্থাপন করেন তিনি।

‘পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তারা কারা’-এমন প্রশ্ন উপস্থাপন করে পীর ফজলুর রহমান বলেন, ‘সমস্ত অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাছের রাজা ইলিশ, আর মানুষের রাজা পুলিশ বলে অভিহিত করা হচ্ছে।’

‘দেশ যখন শান্তিপূর্ণভাবে অগ্রগতির ধারায় সামনে দিকে এগিয়ে চলছে। রাজনীতির পরিবেশ যখন শান্ত, ঠিক সেই মুহূর্তে পুলিশের মধ্যে এরা কারা? তারা এ ধরনের পরিস্থিতি ভিন্ন ধারায় প্রবাহিতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্নিত করার জন্য সমগ্র পুলিশ বাহিনীর ইমেজকে ক্ষুণ্ন করছে’যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই ধরনের কার্যক্রম কারা করছে এবং তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে- তা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করি।’

প্রসঙ্গত, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর মিরপুরে বাবুল মাতব্বর নামের এক চা দোকানিকে চাঁদা না দেওয়ায় আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

আহত বাবুল মাতব্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain