আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

করোনা: রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

মার্চ ১৯, ২০২০,১১:৩০ অপরাহ্ণ

 
Spread the love

রাজশাহী: 

করোনা ভাইরাস প্রতিরোধে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। রাজশাহী বাস মালিক সমিতি ও জেলা মোটরশ্রমিক ইউনিয়ন যৌথভাবে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল থেকে এ বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে এখনও রাজশাহী বিভাগের অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে বাস চলছে।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, রাজশাহীকে করোনা ভাইরাসমুক্ত রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বাস বন্ধ রাখার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হয়। তাই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, নোয়াখালীসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। তবে রাজশাহীর জেলাগুলোর সঙ্গে সীমিত সংখ্যায় বাস চলাচল করছে।

রাজশাহী বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, করোনা ভাইরাসের প্রভাবে এরই মধ্যে মানুষের চলাচল কমে গেছে। এতে বাসের যাত্রী কম হচ্ছে। তেলের টাকাও উঠছে না। ভাইরাসের আতঙ্কে বাসের লোকজনও কাজ করতে চাচ্ছেন না। যাত্রীদের মাধ্যমেও কারোনা ভাইরাস ছড়াতে পারে। এ দু’টি বিষয় বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, বিকেলের পর মহানগরীর শিরোইলে থাকা ঢাকা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সেখান থেকে রাজশাহী-ঢাকা রুটসহ দূরপাল্লার কোনো ছেড়ে যাচ্ছে না। কোনে রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে তারা ট্রেনের টিকিটের জন্য রেলওয়ে স্টেশনে ভীড় করছেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain