আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

নিষেধাজ্ঞার পরও ইতালির ফ্লাইট ঢাকায়, এলেন ৯৬ জন

মার্চ ১৬, ২০২০,১১:২০ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম :ঢাকা:

ইউরোপ থেকে বাংলাদেশে বিমান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও ইতালি থেকে ৯৬ যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট। অথচ ইতালিতে মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দেশটি।

কাতারের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির কিউআর-৬৩৪ ফ্লাইটটি ইতালির ৬৮ জনসহ জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের ৯৬ জন যাত্রী নিয়ে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে রোববার (১৫ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সংবাদ সম্মেলন করে জানিয়েছিল, সোমবার দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ও তুরস্ক ছাড়া ইউরোপ থেকে যাত্রী নিয়ে কোনো এয়ারলাইন্সের ফ্লাইট বাংলাদেশে ঢুকতে পারবে না। যদি কোনো এয়ারলাইন্স এরপরও যাত্রী নিয়ে আসে, তবে তাদের খরচেই ফেরত পাঠানো হবে।

এরও আগে পররাষ্ট্রমন্ত্রী গত শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় জানিয়েছিলেন, রোববার রাত ১২টার পর থেকে দুই সপ্তাহের জন্য যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশে ঢোকায় নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সরকারের এই নিষেধাজ্ঞার ব্যত্যয় ঘটলো কেন জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আমরা একটি ফ্লাইট ঢোকার অনুমতি দিয়েছি। আমরা ইউরোপ থেকে যাত্রী আনতে নিষেধ করেছিলাম। এই ফ্লাইটটি যাত্রী নিয়ে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল। মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। তবে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের শর্তে এই অনুমতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, কাতারের সিভিল অ্যাভিয়েশনকেও এ ব্যাপারে অসন্তোষের কথা জানানো হবে। এরপর আর কোনো ফ্লাইটকে কোনোভাবেই নামতে দেওয়া হবে না।

এদিকে, এই ফ্লাইটের ইউরোপীয় যাত্রীদের হজ ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ। তিনি বলেন, তাদের হজ ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। উপসর্গ না থাকলে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain