আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

রোহিঙ্গা ফেরাতে ভিয়েতনামের সহায়তা চাইলেন ড. মোমেন

মার্চ ১০, ২০২০,১১:১৮ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা:

রোহিঙ্গাদের ফেরাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ও আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে ভিয়েতনামের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম ভিয়েত চ্যানের সঙ্গে এক বৈঠকে তিনি এ সহায়তা চান।

মঙ্গলবার (১০ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম ভিয়েত চ্যান।

বৈঠকে রোহিঙ্গাদের ফেরাতে ভিয়েতনামের সহায়তা চান তিনি। এছাড়া বৈঠকে আসিয়ান ফ্রেমওয়ার্কের আওতায় সিভিলিয়ান অবজার্ভার গ্রুপ গঠনের আহ্বান জানান ড. মোমেন। এ অবজার্ভার গ্রুপ ১১ লাখ রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain