আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

হকারদের পুনর্বাসন চাইলেন শামীম ওসমান

মার্চ ৫, ২০২০,১১:৫২ অপরাহ্ণ

shamim osman
 
Spread the love

  • shamim osman
    নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, হকারদের উঠিয়ে দেওয়ার চাইতে তাদের পেটে ভাত দেওয়াটা বেশি জরুরি। আমি তাদের পক্ষে না। কিন্তু আমি কাউকে দায়ী করতে চাই না। তবে উঠিয়ে দেওয়া আগে তাদের জন্য পুনর্বাসন ব্যবস্থা জরুরি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ফতুল্লায় পঞ্চবটি হতে বিসিক শিল্প নগরী পর্যন্ত নির্মাণাধীন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন শামীম ওসমান।

তিনি বলেন, আমাদের শহরের অবস্থা খুবই খারাপ। শহরটাকে খুব খারাপ বলার জন্য নাকি হকাররাই দায়ী। হকাররাতো জীবিকার তাগিদে ফুটপাতে নামেন। পুলিশও পরিস্থিতি সামলাতে ছুটে আসে। আমি কাউকে দায়ী করছি না। আমি হকারদের পক্ষেও না। আমার কথা হচ্ছে, হকারকে উঠিয়ে দেওয়ার চেয়ে তাদের পেটে ভাত দেওয়াটা বেশি জরুরি। গরিব অপসারণ চাইতে রাস্তার দু’পাশের ময়লা-আবর্জনার স্তুপ অপসারণ জরুরি। গরিব নিধন করবেন না মশক নিধন করবেন? কোনটা জরুরি। পরিষ্কারভাবে বলতে চাই, হকারদের উঠিয়ে দেওয়ার পরে কি যানজট শেষ হয়ে যাবে? যদি তাই হয় তাহলে উঠিয়ে দেন, আমার আপত্তি নেই। নাহলে পুনর্বাসন করেন, একটা বিকল্প ব্যবস্থা করেন। বুঝতে হবে সবচেয়ে বড় জরুরি হচ্ছে মানুষের বেঁচে থাকাটা। আর এটা মুজিববর্ষ। যার আদর্শ নিয়ে রাজনীতি করি।

এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস, বিকেএমইএ নেতা সোহেল সারোয়ার, নিটিং অ্যাসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, এহসানুল হাসান নিপু, আবু মোহাম্মদ শরীফুল হক, এমএ মান্নান প্রমুখ।নারায়ণগঞ্জ:

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain