আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রিংলার সাক্ষাৎ

মার্চ ২, ২০২০,১১:৩৫ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

সোমবার (০২ মার্চ) সন্ধ্যায় গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সাক্ষাতকালে মুজিববর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা সফর, উপ-আঞ্চলিক কানেক্টিভিটি, চীনসহ বিভিন্ন দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবসহ  দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানান তিনি।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির বিষয়েও আলাপ হয় বৈঠকে। আলোচনায় করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি এলে শেখ হাসিনা বলেন, সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবেলায় একটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

পড়ুন>> সীমান্ত হত্যা-তিস্তা ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী

সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পোশাক শিল্প খাতের প্রশংসা করে বলেন, বহু মাল্টিন্যাশনাল কোম্পানি এই শিল্পে কাজ করছে।

ভারতের পররাষ্ট্র সচিবের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাক্ষাতকালে অন্যন্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইমরান আহমেদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain