আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

বঙ্গবন্ধু নিয়ে শেখ হাসিনার লেখা পড়বে প্রাথমিক শিক্ষার্থীরা

ফেব্রুয়ারি ২৬, ২০২০,১১:২৭ অপরাহ্ণ

 
Spread the love
জন্মশতবার্ষিকীর লোগো
জন্মশতবার্ষিকীর লোগো

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধুর ওপর একটি লেখা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে পাঠ করবে।

আগামী ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। এ দিন একশ’ বছর পূর্ণ হবে তার জন্মের। সেই জন্মশতবার্ষিকী উপলক্ষে ওইদিন থেকে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আগামী ১৭ মার্চ শুরু হতে যাচ্ছে। সেই জন্মশতবার্ষিকীতে আমাদের প্রধানমন্ত্রী জাতির পিতা সম্পর্কে একটা লেখা দেবেন।

‘সেই লেখাটি আমরা সারা বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে একযোগে পাঠ করাব ১৭ মার্চ।’

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজে বঙ্গবন্ধুর ওপরে লিখে দেবেন। প্রত্যেক স্কুলে একযোগে এক সময়ে পাঠ হবে এটি।

সচিব বলেন, প্রাথমিকের সব শিক্ষার্থীকে উদ্দেশ্য করে তিনি লেখা দেবেন।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই কোটি নয় লাখ ১৯ হাজার ২০১ জন শিক্ষার্থী রয়েছে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain