আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

একদিনে রাজধানীর সড়কে প্রাণ গেলো ৫ জনের

ফেব্রুয়ারি ২৬, ২০২০,১১:১৭ অপরাহ্ণ

 
Spread the love
  • রাজধানী ঢাকার সড়কে বুধবার (২৬ ফেব্রুয়ারি) পাঁচ নারী-পুরুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দিনের বিভিন্ন সময় পৃথক এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভার পাচুলিয়ার বাজিতপুর এলাকার মৃত সৈয়দ ফজলুল হকের মেয়ে সৈয়দা কচি (৩৮), ভোলা সদর উপজেলার মাকবেদুরিয়া গ্রামের নূরুল আমিনের মেয়ে সোনিয়া আক্তার (৩২)।

তারা মহাখালী সেতু ভবনের সামনে স্কুটি চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় এই দুই বান্ধবীর মুত্য হয়। আর ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা যান ডেমরার রোকেয়া আহসান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কিবরিয়া সাদিম (১৯) ও ওমর ফারুক ঐশিক (১৯)।

এছাড়া রাজধানীর সবুজবাগে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় সাগর আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও সাদিয়াল হোসেন জয় (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, সকালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একটি স্কুটি দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়েছে।

নিহত কচির মামা অ্যাডভোকেট নূরুল আমিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, স্বামীর সঙ্গে মিরপুর-১ এলাকায় থাকতেন কচি। তিনি একটি কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী ছিলেন।

এদিকে বুধবার বিকেলে সবুজবাগ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন সাগর আহমেদ। আহত হয়েছেন সাদিয়াল হোসেন জয় (২০)।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, কমলাপুর ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে মেইন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে সাগর ঘটনাস্থলেই মারা যান। আর আহত জয়কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাগরের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আর ডেমরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান জানান, কোনাপাড়া বাশেরপুল এলাকায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় মঙ্গলবার রাতে ওই দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain