আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

নিজের ভাষাকে বাঁচাতে হলে বিদেশি ভাষাও জানতে হবে

ফেব্রুয়ারি ২৩, ২০২০,১১:৩৬ অপরাহ্ণ

 
Spread the love
  • ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, মাতৃভাষার প্রতি প্রীতি মানে অন্য ভাষার প্রতি অপ্রীতি নয়। ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হলে ইংরেজি ভাষায় দক্ষ হতে হয়। আবার ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতেও ইংরেজি ভাষা জানতে হয়। সুতরাং নিজের ভাষা বাঁচাতে হলে বিদেশি ভাষাও জানতে হবে।

সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নিজের ভাষার সম্মান রক্ষা করতে বাঙালিরা জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আর সেই গৌরবোজ্জল ত্যাগের স্বীকৃতি স্বরূপ আমাদের শহীদ দিবস আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

‘বায়ান্নর ভাষা আন্দোলনেই আমাদের স্বাধীকার ও স্বাধীনতা সংগ্রামের বীজ বপন হয়। ভাষা আন্দোলনই বাঙালি জাতিকে লড়াই সংগ্রাম করতে অনুপ্রেরণা দিয়েছে। এর ফলশ্রুতিতে এসেছে মুক্তিযুদ্ধ।’

জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করতে আইন করেছেন, অনেকাংশে বাস্তবায়ন করেছিলেন। তিনি ভাষা শহীদ পরিবারকে পুনর্বাসনে উদ্যোগ নেন। প্রকৃত নকশা অনুযায়ী কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করেন।

আলোচনা সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আব্দুস সাত্তার, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, শ্রমিক পার্টির সভাপতি আশরাফুজ্জামান খান, মুক্তিযোদ্ধা পার্টির সভাপতি ইসহাক ভূঁইয়া, ওলামা পার্টির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, তরুণ পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, ছাত্রসমাজের সভাপতি ইব্রাহিম খান জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain