আজ শনিবার,২৯শে আগস্ট, ২০২৬ ইং, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat. >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat. >> লোডশেডিং এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল, বৈষম্যবিরোধী ৩ (তিন) ছাত্রনেতা আটক। bdnewstv24.com >> আমির হামজার গাড়িবহরে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জামায়াতের সেক্রেটারি জেনারেলের bdnewstv24.com >> প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা । bdnewstv24.com >> মাদক নয়, ভবিষ্যৎ চাই কুমিল্লার কোটবাড়ী বিশ্বরোডে জোরালো মাদকবিরোধী মতবিনিময়। bdnewstv24.com >> নেশাগ্রস্ত পিতার হাতে খুন স্কুলছাত্রী নিরজানা, আদালতে মায়ের জবানবন্দি।  bdnewstv24.com >> খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবদ্ধ, দায়িত্ববান এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে : মোঃ উজ্জ্বল ফরাজী। bdnewstv24.com >> ছুটি না মেলায় ক্ষোভ, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক, তদন্তে প্রশাসন। bdnewstv24.com     

আমাদের সব উৎসাহের মূলে বঙ্গবন্ধু: আহমেদ আকবর সোবহান

ফেব্রুয়ারি ২৩, ২০২০,১২:৩১ পূর্বাহ্ণ

 
Spread the love

কেরাণীগঞ্জ থেকে: দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আজ দেশের যে অবস্থান বঙ্গবন্ধু থাকলে হয়তো ২৫ বছর আগেই এই অবস্থান আমরা পেতাম। আমাদের সব উৎসাহ ও উদ্দীপনার মূল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজ সারা দুনিয়া বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান তানভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান সানভীর, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এবং ওয়ালিদ সোবহান বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, বসুন্ধরা গ্রুপ (বিজি) এ পর্যন্ত ৩০টি শিল্প-কারখানা স্থাপন করেছে, দুটি বিশাল হাউজিং করেছে। আমাদের গ্রুপের একটা বৈশিষ্ট্য বসুন্ধরা গ্রুপ শুধু নিজের জন্য করে না, মানুষের কথা ভেবে করে, মানুষের ও দেশের কল্যাণে করে। বসুন্ধরা গ্রুপে যারাই জমি কিনেছেন তারা আজকে মাল্টি মিলিনিয়ার। বসুন্ধরা গ্রুপের জমি কিনে যারা বিক্রি করেছেন তারাও সুখে-স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

দেশের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আজ দেশের অর্থনীতি অনেক বদলে গেছে। আমাদের সমস্ত সফলতার প্রধান উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি এদেশের স্বাধীনতার স্বপ্ন দেখতেন, তিনি দেশ স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীন দেশটা যখন বঙ্গবন্ধু গড়তে শুরু করলেন, তখন-ই তাকে নির্মমভাবে হত্যা করলো ষড়যন্ত্রকারীরা।

বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, আমি শুধু তার (বঙ্গবন্ধু) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি কথা বলতে চাই। রিহ্যাবের প্রথম সভায় বঙ্গবন্ধুকন্যা বলেছিলেন, রিহ্যাবের সব মেম্বারই ধনী লোক। মিটিংয়ে তিনি একটা কথাই বলেছিলেন- আপনারা (রিহ্যাব সদস্য) খেলাধুলার জন্য সহযোগিতা করবেন।

‘আজ বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান, তার ৯৯ শতাংশ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি (প্রধানমন্ত্রী) যে উৎসাহ-উদ্দীপনা দিয়েছেন, ক্রিকেটের সঙ্গে তার ব্যক্তিগত যে সম্পর্ক। প্রতিটা ক্রিকেটারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন, এসএমএস-এ খোঁজ-খবর নেন। এমনকি কারো ওজন বেড়ে গেলেও প্রধানমন্ত্রী বলেন- তোমরা ওজন কমাও।’

আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহের কারণেই আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছে আমাদের যুবারা। বাংলাদেশ আজকে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা বলতে পারি- অনূর্ধ্ব-১৯ নয়, একদিন আমরা মূল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ।  সেদিন হয়তো আর বেশি দূরে নয়।

‘ক্রিকেটে বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশকে চিনছে, শেখ হাসিনাকে চিনছে, বঙ্গবন্ধুকে চিনছে, আমাদের বাংলাদেশের অর্থনীতিকে চিনতে পারছে।’

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথা উল্লেখ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, আরো একটি ছোট কথা বলি- শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে উৎসাহ তা আর কারো মধ্যেই নেই, যেমন-জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমে ১৫ একর জমি চেয়েছিলেন। এরপর প্রধানমন্ত্রী বললেন- ১৫ একর জায়গা দিয়ে কী ইউনিভার্সিটি হয়?

‘ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এই কেরানীগঞ্জে উনি (প্রধানমন্ত্রী) এক হাজার বিঘা জমি দিয়েছেন। ৩০০ একর জায়গার ওপর জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে। বঙ্গবন্ধুর প্রেরণায় আমরা যে কাজ শুরু করেছিলাম আজ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শিল্পোদ্যোক্তাদের উৎসাহ দেন। তিনি বলেন, তোমরা শিল্প-কারখানা করো, দেশকে এগিয়ে নিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। আজকে ছেলে-মেয়েরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসছে। এর কারণ দেশে ব্যবসা করার পরিবেশ রয়েছে, সুযোগও বাড়ছে।’

‘গত পাঁচবছরে আমরা একটা হরতাল দেখিনি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দেখিনি। একটা সময় গেছে, আমরা গালে হাত দিয়ে প্রতিদিন বসে থাকতাম যে, কবে হরতাল বন্ধ হবে, কবে অবরোধ বন্ধ হবে, কবে জ্বালাও-পোড়াও বন্ধ হবে? এগুলো থেকে প্রধানমন্ত্রী আমাদের পরিত্রাণ দিয়েছেন। পুরো জাতি ও দেশ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আজকে সবাই ভালো আছেন।’

দেশে রেমিট্যান্স বাড়ার প্রসঙ্গ তুলে ধরে দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর একটা সিদ্ধান্তে দেশে রেমিট্যান্স প্রবাহ ১৫ শতাংশ বেড়ে গেছে। বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ ইনসেনটিভ দেওয়ার ঘোষণা দেন তারা। এতে সঙ্গে সঙ্গে দেশের রেমিট্যান্স ১৫ শতাংশ বেড়ে গেল।

‘আমি শুধু প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বলবো, আপনারা শুধু হুন্ডি বন্ধ করুন। দেখবেন- বর্তমানের তুলনায় রেমিট্যান্স ডবল হয়ে যাবে। প্রতি মাসে দেশে তিন বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে।’

গত নির্বাচনে ব্যবসায়ীরা শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘গত ইলেকশনের আগে আমরা ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিলাম। এর কারণ একটাই- সবারই উন্নতি হয়েছে, হচ্ছে এবং হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশে আবাসন শিল্পের পথিকৃৎ আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমরা অনেক সৌভাগ্যবান, আমার সন্তানেরা সৌভাগ্যবান, আমাদের থার্ড জেনারেশনও আমাদের সঙ্গে আছে। তারাও সৌভাগ্যবান যে তাদের সঙ্গে নিয়েই আমরা শেখ মুজিবের জন্মশতবর্ষ উদযাপন করতে পারবো।

‘শেখ কামাল আমার এক বছরের সিনিয়র ছিলেন, আমরা এক সঙ্গে ছাত্রলীগ করতাম তখন। তিনি আজ আমাদের মাঝে নেই। এ দুর্ভাগ্য আমাদের, খেলাধুলায় তার কী যে অবদান ছিল! খেলার প্রতি তার যে ভালোবাসা ছিল আজ তা আমি বাংলাদেশে আর কারো মাঝে দেখিনি। এখন দেখি একজনের মাঝে, তিনি শেখ হাসিনা,’ যোগ করেন তিনি।

খেলাধুলায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগের কথা তুলে ধরে আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করছি। একটা ক্রিকেট অ্যাকাডেমি করবো, এর নাম দেবো শেখ রাসেল ক্রিকেট অ্যাকাডেমি। শেখ হাসিনা একটা কথা প্রায়ই বলেন, বাংলাদেশের প্রতিটা শিশুকে দেখলে শেখ রাসেলের স্মৃতি ভেসে উঠে। এই যে একটা অন্তর্দহন- এটা শুধু উনি-ই (শেখ হাসিনা) বোঝেন। এটা আর কেউ বুঝবে না।’

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain