আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

স্পিক ইয়োর মাইন্ড!

ফেব্রুয়ারি ১৮, ২০২০,১০:২৫ অপরাহ্ণ

 
Spread the love

ক্যাম্পাস প্রতিনিধি:

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল স্টুডেন্টস
অ্যাসোসিয়েশন (আইএফএমএসএ) বাংলাদেশ এর উদ্যোগে সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য ও “পিয়ার সাপোর্ট কাউন্সেলিং” বিষয়ক ওয়ার্কশপ “স্পিক ইউর মাইন্ড”। সাতটি মেডিকেল কলেজের ৭৫ জন মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন ডাক্তারদের উপস্থিতিতে তিন ঘন্টাব্যাপী ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। আইএফএমএস বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস এন্ড পিস এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সুজত পাল।

 

উক্ত ওয়ার্কশপের দুইটি সেশনে বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ পঞ্চানন আচার্য্য স্যার এবং “অরোধ্য কাউন্সেলিং ফাউন্ডেশনের” প্রতিষ্ঠাতা সভাপতি আওসাফ করিম। সেশনে বক্তারা মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পিয়ার সাপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন। শিক্ষার্থীদের মধ্যে টিমওয়ার্ক করে কাউন্সেলিং বিষয়ক বাস্তব ও প্রায়োগিক চর্চার দিকটি তুলে ধরেন বক্তারা। ওয়ার্কশপের অন্যতম আকর্ষণীয় বিষয় ছিলো অনলাইন লাইভ কুইজ কম্পিটিশন যেটির মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর দেয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন আইএফএমএসএ এর প্রেসিডেন্ট ডাঃ সামিরা শফিক চৌধুরী, সেক্রেটারি জেনারেল মোঃ আজমাঈন ইকতিদার, স্ট্যান্ডিং কমিটি অন হিউম্যান রাইটস এন্ড পিস এর অ্যাসিসট্যান্ট ন্যাশনাল অফিসার মোস্তফা আরাফাত ইসলামসহ আইএফএমএসএ এর বিভিন্ন সদস্যবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ মত প্রকাশ করেন মেডিকেল শিক্ষার্থীদের এরকম ওয়ার্কশপ তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তাদের ব্যক্তিগত ও কর্মজীবনের বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে অবদান রাখবে। উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক ডাঃ সুজত পাল স্যার বলেন “বর্তমান যুগে মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশে আইএফএমএসএ এর এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়, যা তাদের ভবিষ্যতে বিভিন্ন জটিল পরিস্থিতি মোকাবেলায় ভূমিকা রাখবে।” অ্যাসিস্ট্যান্ট ন্যাশনাল অফিসার মোস্তফা আরাফাত ইসলাম জানান, “গতবছরের নভেম্বরে অনুষ্ঠিত ডিপ্রেশন ম্যানেজমেন্ট ওয়ার্কশপে অসাধারণ সাড়া পাওয়ার ফলশ্রুতিতে আইএফএমএসএ মানসিক স্বাস্থ্য বিষয়ক এই ওয়ার্কশপটি আয়োজনে উদ্বুদ্ধ হয় এবং ভবিষ্যতেও মেডিকেল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার বিকাশে আইএফএমএসএ কাজ করতে সচেষ্ট থাকবে।”

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain