আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

রক্তে অর্জিত দেশকে অপশাসনের চাদরে ঢেকে দেয়া হয়েছে: শিবির

ফেব্রুয়ারি ৩, ২০১৬,১২:৪৭ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:ঢাকা: জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখার জন্য নেতাকর্মীদেরকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান।

মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা আয়োজিত থানা দায়িত্বশীল শিক্ষা শিবিরে তিনি এ আহ্বান জানান।

শিবির সভাপতি বলেন, একটি মুসলিম ও সমৃদ্ধ জনপদ হিসেবে বাংলাদেশের মানুষ মৌলিক অধিকার ভোগের সাথে সাথে মর্যাদার আসনে অধিষ্ঠিত থাকার কথা ছিল। কিন্তু আদর্শহীন ক্ষমতা লিপ্সুদের নিকৃষ্ট অপকর্ম জাতির মর্যাদা বার বার ভূলুন্ঠিত করছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। জনগণের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, যে জাতি জীবনবাজী রেখে অন্যায়ের প্রতিবাদ করে, রক্ত সাগর পাড়ি দিয়ে স্বাধীনতা অর্জন করে সে জাতি দ্রুততার সাথে উন্নতির শিখরে পৌঁছাবে এটাই ছিল স্বাভাবিক। কিন্তু লজ্জার বিষয় হলো স্বাধীনতার পর থেকেই জাতিকে দুর্ভাগ্যের মুখোমুখি হতে হয়েছে। রক্তে অর্জিত দেশকে বাকশাল, সীমাহীন দুর্নীতি, গুম, খুন ও অপশাসনের চাদরে ঢেকে দেয়া হয়েছিল। আজও তাদের উত্তরসূরিরা একই কাজ করছে। নব্বই ভাগ মুসলমানের দেশ আজ বিশ্ব দরবারে দুর্নীতিবাজ দেশ হিসেবে পরিচিত। গণতন্ত্রকে হত্যা করে নব্য বাকশালীরা দেশের কপালে স্বৈরাচারের তকমা লাগিয়ে দিয়েছে। রাষ্ট্রীয় শক্তি কর্তৃক গণহত্যা, গুম, খুন, নৃশংসতা, গ্রেফতার নির্যাতন দেশকে বদ্ধভূমি ও বৃহত্তর কারাগার হিসেবে পরিচিত করেছে। ইসলামের বিরুদ্ধে আইন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র, নাস্তিক্যবাদের লালন মুসলিমদের শঙ্কিত করে তুলেছে। এসব অপকর্ম বার বার জাতির মর্যাদাহানী করছে।

শাখা সভাপতি খালেদ মাহমুদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শাহিন আহমেদ খান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain