আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

পরীক্ষা শুরু এসএসসি ও সমমানের

ফেব্রুয়ারি ৩, ২০২০,১২:৩২ অপরাহ্ণ

 
Spread the love

দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ সোমবার। পরীক্ষা শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের আওতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। বিদেশে ৮টি কেন্দ্রে পরীক্ষা দেবে ৩৪২ জন। ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা দেবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন শিক্ষার্থী। মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৮১ হাজার ২৫৪ জন। এ ছাড়া কারিগরি ওয়েবসাইট চালু করা হয়, তাতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি স্থান পায়।শিক্ষাবোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেবে।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি সোমবার এসএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল। তারা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ করে।

এ সময় মন্ত্রী প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করে বলেন, পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁস ও গুজব ছড়ানোর চেষ্টা করা হলে কঠিন ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ জিম্মি করে যারা অন্যায় কাজ করবে তাদের সামান্য ছাড়ও দেয়া হবে না।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম বলেন, প্রশ্নফাঁস রোধে আমরা সচেতন আছি। এখন আর কেউ সেই সুযোগই পাবে না। যদি কেউ চেষ্টাও করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আদেশ হয়, পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই আদেশ ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালে বলবৎ থাকবে। এবার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীরা ২০ মিনিট বেশি সময় পাবে।

প্রসঙ্গত, পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ও কেন্দ্র পরিদর্শন করতে আজ প্রথম পরীক্ষার দিন সকালে রাজধানীর তেজগাঁও গভর্নমেন্ট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী দীপুমনি। এবারের পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি দেয়া হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain