আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

প্রতিষেধক আবিষ্কার করোনাভাইরাসের!

ফেব্রুয়ারি ৩, ২০২০,১২:২৫ অপরাহ্ণ

ছবি এএফপি
 
Spread the love

এই মুহূর্তে করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে অন্তত ১৭ হাজার ২০০ জনের আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত তথ্য মিলেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ফিলিপাইনে একজন মারা গেছেন।

এমতবস্থায় যখন প্রাণঘাতী এই ভাইরাসের ঠেকানোর উপায় বের করতে দিন-রাত মাথা খাটাচ্ছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এরই মধ্যে সুখবর দিলেন থাইল্যান্ডের একদল চিকিৎসক। তাদের দাবি, তারা তৈরি করে ফেলেছেন করোনাভাইরাসের প্রতিষেধক। খবর এএফপির

ব্যাংককের রাজাভিথি হাসপাতালের চিকিৎসকরা দাবি করেছেন, তারা ইনফ্লুয়েঞ্জা ও এইচআইভির ওষুধ একসঙ্গে মিশিয়ে তা দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত চীনের বয়স্ক এক ব্যক্তির চিকিৎসা করেছেন এবং এতে তার অবস্থার নাটকীয় উন্নতি হয়েছে। চিকিৎসা দেওয়ার ৪৮ ঘণ্টা পর ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় ব্যবহার করা হয় ওসেলটামিভির নামে একটি ওষুধ ও এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নাম লোপিনাভির এবং রিটোনাভির।

ব্যাংককের রাজাভিথি হাসপাতালের ফুসফুস বিশেষজ্ঞরা জানিয়েছেন,  তাদের আবিষ্কৃত ওষুধ প্রয়োগে রোগ সম্পূর্ণ সেরে যাচ্ছে, এমন নয়। তবে দ্রুত রোগীর শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। আর এটাকে যথেষ্ট বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain