আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

আমরা জনগণের স্বপ্নের পুলিশ হতে চাই: আইজিপি

জানুয়ারি ৩১, ২০২০,১২:০৯ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:গাজীপুর:

সাংবাদিকদের সহযোগিতা চেয়ে পুলিশের মহা-পরিদর্শক (আই‌জি‌পি) জাবেদ পাটোয়ারী বলেছেন, পু‌লি‌শের ভালো কাজগুলো আপনারা তুলে ধরুন, জনসম্পৃক্ত কাজগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেবেন। আপনারা সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমেই ভালো ও মন্দ সমাজের কাছে প্রতিভাত হয়। আপনারা আমাদের সাহায্য করুন, আমরা সত্যিই মানুষের স্বপ্নের পুলিশ হতে চাই।

বৃহস্পতিবার (৩০ জানুয়া‌রি) বিকেলে গাজীপুর পু‌লিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আই‌জি‌পি এসব কথা বলেন।

আই‌জি‌পি ব‌লেন, আমাদের যদি সমালোচনা থাকে সেগুলো তুলে ধরুন। ভালো দিকগুলো যেমন তুলে ধরবেন তেমনি আমার কোনো সদস্য অন্যায় করে থাকে তাকেও শোধরানোর জন্য সে বিষয়টি আমাদের গোচরে নিয়ে আসবেন। আমরা যাতে চেষ্টা করতে পারি তাকে সুযোগ দেওয়ার। যদি সে না শোধরায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেটিও যাতে আমরা করতে পারি।

আইজিপি আ‌রও বলেন, বাংলাদেশে যেভাবে এগোচ্ছে, প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ২০৪১ সালে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সে উন্নত বাংলাদেশের আমরাই হবো উন্নত পুলিশ।

অনুষ্ঠানে গাজীপু‌রের পুলিশ সুপার শামসুন্নাহারের (পিপিএম) সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain