ফেব্রুয়ারি ২, ২০১৬,১:১৩ পূর্বাহ্ণ
বিডি নিউজ টিভি’২৪ ডট কম:রাজধানীর উত্তরার একটি বিশেষায়িত হাসপাতালকে সাত লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ‘কার্ডিও কেয়ার স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতাল’ নামে ওই হাসপাতালের বিরুদ্ধে রোগীদের কাছ থেকে বাড়তি টাকা আদায়ের প্রমাণ পাওয়ার পাশাপাশি আরও কযেকটি অভিযোগে এই জরিমানা করা হয়েছে বলে জানান র্যাবের হাকিম মো. ফিরোজ আহমেদ।
তিনি বলেন, “ওই হাসপাতালে সোমবার ১১ জন রোগী আসেন, যাদের মধ্যে ছয় জনকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
“এটা রোগীদের সঙ্গে প্রতারণা করে বাড়তি টাকায় আদায় করার জন্য এটা করা হয়েছে।” তিনি বলেন, এছাড়া হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট পাওয়া গেছে; ছিলেন না প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসকও। এসব অপরাধের কথা আদালতে স্বীকার করায় হাসপাতাল কর্তৃপক্ষকে সাত লাখ জরিমানা করা হয় বলে জানান মো. ফিরোজ আহমেদ।
Md. Riadul Islam (Afzal) Site Developed By: Md. Shohag Hossain