আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

প্রধানমন্ত্রীর কণ্ঠে ‘আঁরা চাটগাঁইয়া নওজোয়ান’

জানুয়ারি ২৬, ২০২০,১১:৪১ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম:চট্টগ্রাম:

‘যেহেতু এটা সাংস্কৃতিক বিষয়, টেলিভিশন। তাই আমরা যদি একটি গান শুনতে পারতাম ভালো হতো না!’ এরপর প্রধানমন্ত্রী মলয় ঘোষ দস্তিদারের বিখ্যাত ‘আঁরা চাটগাঁইয়া নওজোয়ান…ঝড়-তুফান’ গানটি একটু গেয়ে শোনান।

তিনি বলেন, ‘এখানে একজনও গায়ক নেই। এটা একটা কথা হলো!’

এ সময় গান গাওয়ার জন্য এগিয়ে আসেন আধুনিক গানের শিল্পী মোস্তফা কামাল। বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যে চট্টগ্রামের গান শুনতে চেয়েছেন সেই জন্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রামের একটি আঞ্চলিক গান একটুখানি শুনাচ্ছি।’

এরপর তিনি শোনান সনজিৎ আচার্যের বিখ্যাত চট্টগ্রামের আঞ্চলিক গান- ‘বাঁশখালী মইষখালী পাল উড়াইয়া দিলে সাম্পান গুরগুরাই টানে / পাল তুলিয়া দিলে সাম্পান গুরগুরাই টানে / হন হন যাবি আঁর সাম্পানে? কর্ণফুলীর মাঝি আই যাইয়ুম ভাটি উজানে / হন হন যাবি আঁর সাম্পানে?’

জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের গান শুনেন প্রধানমন্ত্রী। ছবি: সোহেল সরওয়ারগান শেষ করার পর হাততালি দেন প্রধানমন্ত্রী। এ সময় উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, ‘খুব ভালো, খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ।’

রোববার (২৬ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা সম্প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের চিত্র এটি।

একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন চট্টগ্রাম ওয়াসার ‘চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্প’র (১ম সংশোধিত) আওতায় নির্মিত ‘শেখ রাসেল পানি শোধনাগার’।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain