আজ বুধবার,১৪ই অক্টোবর, ২০২৬ ইং, ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮ হিজরী
>> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com  >> ফেনীতে বাস উল্টে কাস্টমস কর্মকর্তার মৃত্যু, আহত ১০ জন।  Daily alor jagat and bdnewstv24.com  >> ০৭ মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯. পুলিশ সদরদপ্তর । Daily alor jagat and bdnewstv24.com  >> যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক। bdnewstv24.com and Daily alor jagat.  >> গুলশান থেকে বিদিশা এরশাদ গ্রেপ্তার। bdnewstv24.com  >> নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।  bdnewstv24.com and Daily alorjagat.     

সংসদে ইসমাত আরা সাদেকের জানাজা অনুষ্ঠিত

জানুয়ারি ২১, ২০২০,১১:২১ অপরাহ্ণ

 
Spread the love

ঢাকা:

জাতীয় সংসদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে একাদশ জাতীয় সংসদে যশোর-৬ আসনের সংসদ-সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের জানাজা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে প্রয়াত ইসমাত আরা সাদেকের কফিনে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধার্ঘ্য শেষে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে  জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রয়াত ইসমাত আরা সাদেকের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এরপর বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী  ও সংসদের হুইপরা, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

জানাজা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী শরিক হন।

এদিকে বুধবার (২২ জানুয়ারি) সকালে হেলিকপ্টারে সংসদ সদস্য ইসমাত আরা সাদেকের মরদেহ তার নির্বাচনী এলাকা যশোরের কেশবপুরে নেওয়া হবে। সেখানে বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain