আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধ করতে, নোটবই না পড়াতে নির্দেশ

জানুয়ারি ২১, ২০২০,১১:১৭ অপরাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: 

দেশের সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি ও ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় বন্ধ এবং নির্দিষ্ট কারিকুলামের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট বই না পড়াতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এ নির্দেশনা সোমবার (২০ জানুয়ারি) সব আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

নতুন বছরের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে অতিরিক্ত বইয়ের তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ আসছে।

এর পরিপ্রেক্ষিতে মাউশির নির্দেশনায় বলা হয়, অধিদপ্তরের আওতাধীন দেশব্যাপী সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে বিভিন্ন স্তরে শিক্ষার্থী ভর্তি, সেশন ফি ও ফরম পূরণে শিক্ষা মন্ত্রলালয় ও সংশ্লিষ্ট বোর্ডের নির্ধারিত ফি’র অতিরিক্ত ফি এবং বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করছেন মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে। তাছাড়া কতিপয় শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট কারিকুলামের বাইরে শিক্ষার্থীদের অতিরিক্ত বই বা নোট বই পড়তে বা কিনতে বাধ্য করা হচ্ছে; যা বিধি পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, অধিদপ্তরের আওতাধীন সব অঞ্চল, জেলা, উপজেলা, তানার শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিধিবর্হিভূত কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এছাড়া সমন্বিত মনিটরিং পরিকল্পনার আওতায় বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান সঠিকভাবে মনিটর করা হচ্ছে কিনা তা তদারকির জন্যও নির্দেশ দেওয়া হয়।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain