আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

হাতে গড়া ছাত্রনেতাদের চলে যাওয়া কষ্টের: শেখ হাসিনা

জানুয়ারি ২০, ২০২০,১২:১৫ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: জাতীয় সংসদ ভবন থেকে: 

আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সদ্য প্রয়াত আব্দুল মান্নানের শোক প্রস্তাবের ওপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো মেধাবী ও দক্ষ ছাত্রনেতাদের চলে যাওয়ায় শুধু দল নয়, দেশের জন্যও অপূরণীয় ক্ষতি।

রোববার (১৯ জানুয়ারি) সংসদের অধিবেশনে তিনি এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যক্রম শুরু হয়।

প্রয়াত আব্দুল মান্নানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মনে একটা কষ্ট নিয়ে এখানে দাঁড়াতে হলো। পরপর তিনজন সংসদ সদস্য চলে গেলেন। আব্দুল মান্নানকে আমি ছাত্রলীগের সভাপতি করেছিলাম। তখন ছাত্রলীগের সভাপতি করার আগে আমি ডেকে ইন্টারভিউ নিতাম। আমি জিজ্ঞাসা করতাম সভাপতি না বানালে কী করবে?

‘তখন অনেকেই হাউমাউ করে কেঁদে দিতো। কিন্তু মান্নানকে জিজ্ঞাসা করলে সে বললো না বানালে কিছু করার নেই, আপনার সঙ্গে রাজনীতি করবো। আমি তখনই সিদ্ধান্ত নিলাম তাকে সভাপতি বানাবো।’

পড়ুন>>সরকারি চাকরিজীবী ১২ লাখ, পদ শূন্য তিন লাখ

সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ঠিক মৃত্যুর দুইদিন আগে আমার সঙ্গে তার অনেক কথা হলো। আমাদের সেন্ট্রাল কমিটিতে নানক (জাহাঙ্গীর কবির নানক) আসছে, ও আসতে পারেনি। এ নিয়ে বোধহয় হয় মনে একটু দুঃখও ছিল।

‘আমি তাকে বললাম, আমি তো তোমাদের কাউকে ফেলে দিইনি। তুমি আওয়ামী লীগের ছিলে, তোমাকে সংসদ সদস্য মনোনয়ন দিয়েছি, তুমি সংসদ সদস্য হয়েছো। আমরা মনে হয় মান্নানের শরীরটাও একটু খারাপ ছিলো। তাকে ভালোভাবে চিকিৎসা করানোর কথা বললাম।’

তিনি বলেন, এক পর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করতে হলো। আমিও প্রতিদিনই ডা. সোহরাবের সঙ্গে কথা বলতাম। ওইদিন ডা. বললেন- অবস্থা ভালো না। আমি বলেছিলাম, যদি বাইরে পাঠাই। কিন্তু সে অবস্থায় নেই বলে জানালেন চিকিৎসক। এর পরদিনই মৃত্যুর খবর।

‘মান্নান ছাত্রজীবন থেকেই আইয়ুব বিরোধী আন্দোলন, জিয়া, এরশাদ, খালেদা বিরোধী আন্দোলন করেছে। প্রতিটি আন্দোলনেই ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা বৈরী পরিবেশে আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের উন্নতি হচ্ছে। কিন্তু এই আন্দোলন সংগ্রামে যেসব ছাত্রনেতা ভূমিকা রেখেছে তাদের অনেকেই আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, এটা অত্যন্ত কষ্টের ও বেদনার,’ বলেন শেখ হাসিনা।

প্রয়াত মান্নানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, হাতে গড়া ছাত্রনেতারা যখন চলে যাওয়ার খবরে এটা সত্যিই আমার জন্য খুবই কষ্টকর। মান্নান এভাবে চলে যাবে ভাবতেও পরিনি। ছাত্রনেতারাই নেতৃত্ব দেবে আওয়ামী লীগের।

‘ভবিষ্যতে যখন আমরা থাকবো না, এরাই সামনের দিকে আওয়ামী লীগকে নিয়ে যাবে। এদের চলে যাওয়া শুধু দলের জন্য নয়, দেশের জন্যও অপপূরণীয় ক্ষতি,’ বলেন তিনি।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain