আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

২৯-৩০ জানুয়ারি বাণিজ্যমেলা বন্ধ চায় পুলিশ

জানুয়ারি ১৭, ২০২০,১:০২ পূর্বাহ্ণ

 
Spread the love

বিডি নিউজ টিভি ২৪ ডট কম: ঢাকা: 

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৯ ও ৩০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার সুপারিশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার মোতায়েনের সুবিধার্থে এ সুপারিশ করে পুলিশ।

এ সংক্রান্ত চিঠি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডিএনসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমের কাছে ডিএমপি কমিশনারের পক্ষে পাঠিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) কৃষ্ণ পদ রায়। যার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

চিঠিতে বলা হয়েছে, বাণিজ্য মেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১ হাজার ২০৫ জন সদস্য ২৪ ঘণ্টা মোতায়েন রাখতে হয়। আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ নির্বাচনের কার্যক্রম ও ভোট সম্পন্ন করা নিরাপত্তাবাহিনীর জন্য অন্যতম চ্যালেঞ্জ। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, প্রতিটি কেন্দ্রে আলাদা ফোর্স নিয়োগ করা এবং স্ট্রাইকিং ও মোবাইল ডিউটির জন্য স্বাভাবিক সময়ের চেয়ে অধিক সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

ভোট গ্রহণের দিনে প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য মোতায়েন করা প্রয়োজন হবে।

নির্বাচন ডিউটি যথাযথভাবে সম্পন্ন করে বাণিজ্য মেলার জন্য আলাদা ফোর্স মোতায়েন করা সম্ভব হবে না। এসব বিষয় বিবেচনা করে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি বাণিজ্য মেলা বন্ধ রাখার প্রয়োজন।

ইসি সূত্র জানিয়েছে, কমিশন মেলা বন্ধ রাখার পক্ষে। তিন দিন বন্ধ রাখার আলোচনা চলছিল। পুলিশের পক্ষ থেকে সুপারিশ আসায় সিদ্ধান্ত নিতে এখন সুবিধা হবে।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain