আজ শনিবার,২৮শে নভেম্বর, ২০২৬ ইং, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮ হিজরী
>> মিরপুরে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন।  Daily alor jagat and bdnewstv24.com  >> বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অপতথ্য খণ্ডনে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান তাজনূভার।  Daily alor jagat and bdnewstv24.com  >> চকরিয়ায় ফ্যামিলি কার্ডের উপকারভোগী বাছাইয়ে ৩৪ জনের প্রশিক্ষণ শুরু। Daily alor jagat and bdnewstv24.com  >> নাহিদ ইসলামকে পদত্যাগের আহবান রাশেদ খানের। Daily alor jagat and bdnewstv24.com  >> বিজয়ার আনন্দে মুহূর্তেই বিষাদ, প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু।  Daily alor jagat and bdnewstv24.com  >> ধর্মমন্ত্রীর সঙ্গে খেলাফত আন্দোলন নেতাদের সাক্ষাৎ। Daily alor jagat and bdnewstv24.com  >> ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ ( আঠানব্বই) হাজার, আরও টাকা নিতে এসে ধরা। Daily alor jagat and bdnewstv24.com  >>   >> স্বাস্থ্যসেবা কেন্দ্রে এভাবে ভাঙচুর হলো,তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে: তাসনিম জারার প্রশ্ন। Daily alor jagat and bdnewstv24.com  >> কক্সবাজার যেতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০ মেডিকেল শিক্ষার্থী। Daily alor jagat and bdnewstv24.com     

অটিজমের বিরুদ্ধে পাঁচ বাংলাদেশী শিক্ষার্থীর বিজয়গাথা

জানুয়ারি ১৪, ২০২০,১:৩২ অপরাহ্ণ

 
Spread the love

 

 

 

ক্যাম্পাস প্রতিনিধি||বরিশাল:

ইন্ডিয়া অটিজম সেন্টারের আয়োজনে বিগত ১০-১২ই জানুয়ারি কোলকাতার এমিটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় ২য় আন্তর্জাতিক অটিজম কনফারেন্স। ইন্ডিয়া অটিজম সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মি: সুরেশ সোমানির সভাপতিত্বে তিনদিন ব্যাপী এই কনফারেন্সে বক্তব্য রাখেন সারাবিশ্ব থেকে আগত ৩২ জন স্বনামধন্য গবেষক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রফেসর বিশ্বদেব চক্রবর্তী, প্রফেসর জয় রঞ্জন রাম, ড. রোনাল্ড রীফ, কেভিন গার্স, লরী উম্ব প্রমুখ। উক্ত আয়োজনে অটিজম বিষয়ক প্রশিক্ষণে আগ্রহী অভিভাবক, শিক্ষক ও চিকিৎসকদের জন্য বিভিন্ন কর্মশালার আয়োজন করা হয়। যার মধ্যে সায়েন্টিফিক পোস্টার কম্পিটিশনে সর্বমোট ২৫ টি পোস্টার নিয়ে দেশ বিদেশ থেকে আগত বিভিন্ন টীম অংশগ্রহণ করে। সেখানে টীম ‘আইএফএমএসএ বাংলাদেশ’ প্রথম স্থান অধিকার করে। তাদের পোস্টারের বিষয় ছিল ‘নলেজ অফ অটিজম স্পেক্ট্রাম ডিজর্ডার এমোং সেকেন্ড – ফোর্থ ফেইজ এমবিবিএস স্টুডেন্টস অফ বাংলাদেশ’। বিজয়ী দলের সদস্যরা হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী আলভী আহসান, মুমতাহিনা ফাতিমা, রাইসা নাওয়াল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস ৫ম বর্ষের শিক্ষার্থী মোস্তফা আরাফাত ইসলাম। পুরষ্কাররস্বরূপ বিজয়ী দলকে ১০ হাজার রুপী এবং সম্মাননা স্বারক প্রদান করা হয়।

 

 

এই আয়োজনের উদ্দেশ্য ছিল অটিজমের চিকিৎসায় সর্বাধুনিক গবেষনা এবং উন্নয়ন নিয়ে আলোচনার পাশাপাশি অটিজমে আক্রান্ত শিশুদের শিক্ষাদান পদ্ধতিতে আধুনিক গবেষণা এবং উন্নত ব্যবস্থাপনা নিয়ে কাজ করা। ‘সেন্টার ফর ডিজিস কন্ট্রোল’ এর হিসাব মতে প্রতি ৫৯ জনে ১ জন শিশু অটিজমে আক্রান্ত।দ্রুততম সময়ের মধ্যে রোগ নির্ণয় করতে না পারলে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান সম্ভবপর হয়ে ওঠে না।

বিজয়ী দলের সদস্যরা জানান,এটি তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।দেশের বাইরে আয়োজিত কনফারেন্সে অংশগ্রহণ করে প্রথম পুরষ্কার অর্জন তাদেরকে বেশ অনুপ্রাণিত করেছে। তারা ভবিষ্যতেও এমন আয়োজনে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এছাড়া ভবিষ্যতে মেডিকেল সেক্টরে তারা গবেষণামূলক কাজ করতে আগ্রহী বলে জানান।

 

Chairman

Md. Riadul Islam (Afzal)
Chairman
www.bdnewstv24.com
 

সর্বশেষ সংবাদ

 

সারাবাংলা

 

ফেইসবুক লাইকবক্স

 
 
 

 

Site Developed By: Md. Shohag Hossain